মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় স্তরের আলোচনা চক্র

আজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে মহাত্মা গান্ধীর ১৫৭তম এবং স্বাধীন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ১২২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি এক দিনের জাতীয় স্তরের আলোচনা চক্রের আয়োজন করা হয়। ‘দীর্ঘস্থায়ী উন্নয়নে গান্ধীজির ভাবনা’ শিরোনামে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘গান্ধী চর্চা কেন্দ্রে’র উদ্যোগে আয়োজিত এই শিক্ষামূলক অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সূচক বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন নতুন দিল্লির ‘কাউন্সিল ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’- এর অধ্যাপক নিত্যা নন্দ।

More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *